০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাছ ধরা ট্রলারে ১৫ কোটি টাকার ইয়াবা, গ্রেফতার ৯

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:২২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ১৪ Time View

চট্রগ্রাম জেলা প্রতিনিধি।।
চট্টগ্রামে একটি মাছ ধরার ট্রলার থেকে পাঁচ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নাম্বার ঘাট এলাকা থেকে উদ্ধার হওয়া এসব মাদকের মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারদের মধ্যে মিয়ানমারের পাঁচ নাগরিক রয়েছেন। তারা হলেন- সৈয়দ আলম, সুলতান আহম্মদ, মো. ইউসুফ, মো. কাসিম ও ইসমাইল। বাকি চারজন বাংলাদেশি নাগরিক। তারা হলেন- শাহ আলম, আজম উল্লাহ, ফারুক ও ছানাউল্লাহ।

র‌্যাব জানায়, কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে একটি ফিশিং বোট চট্টগামের পতেঙ্গার দিকে আসছিল। খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি টিম শুক্রবার রাতে পতেঙ্গার ১৫ নাম্বার ঘাট এলাকায় অভিযান চালায়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা ফিশিং বোট থেকে পালানোর চেষ্টা করলে ৯ জনকে গ্রেফতার করা হয়। পরে ওই বোটে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুম থেকে পাঁচ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়; যার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

র‌্যাব আরও জানায়, এই চক্রটি মিয়ানমারের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে কম দামে মাদক কিনে চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। সড়ক পথে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে সাগর পথে ফিশিং বোটে ইয়াবা আনা হচ্ছিল বলে তারা স্বীকার করেছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন যুগান্তরকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ মাদকসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলার পর আদালতে চালান দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মাছ ধরা ট্রলারে ১৫ কোটি টাকার ইয়াবা, গ্রেফতার ৯

Update Time : ১২:৫৩:২২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬