১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে সরিষা-কালিজিরা-ধনিয়া ক্ষেতের পাশে বাড়ছে মধুচাষ

  • Reporter Name
  • Update Time : ০২:১৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৭ Time View

Screenshot

সবুজদিন রিপোর্ট।।
মাদারীপুরে সরিষা, কালিজিরা, ধনিয়া ক্ষেতের পাশে বাড়ছে ভ্রাম্যমান মধুচাষ। এই পেশায় ঝুঁকছেন নতুন নতুন উদ্যোক্তারা। কর্মসংস্থান তৈরি হওয়ায় স্বাবলম্বী হচ্ছেন বেকার যুবকরা। মৌমাছির কারণে পরাগায়ণ বাড়ায় সরিষা, ধনিয়া ও কালিজিরা ফসলের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে স্বল্পমূল্যে খাঁটি মধু হাতে পাওয়ায় খুশি ক্রেতারা। এদিকে ভ্রাম্যমাণ মৌচাষীদের কারিগরি সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ।

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগরে সরিষা ক্ষেতের পাশে ৩শ’ বাক্স নিয়ে চলতি বছর ভ্রাম্যমাণ মধুচাষ করেন খামারি ইব্রাহিম মিয়া। এই মৌসুমে ৮ লাখ টাকা ব্যবসার আশা তার। শুধু ইব্রাহিম মিয়াই নন। তার মতো জেলার বিভিন্ন এলাকার সরিষা, ধনিয়া ও কালিজিরাসহ রবিশস্যের ক্ষেতের পাশে বসানো হয়েছে মৌচাষের প্রচুর ভ্রাম্যমাণ বাক্স।

স্বল্প পুঁজিতে অধিক লাভ হওয়ায় অনেকেই ঝুঁকছেন এই পেশায়। এতে বেকার যুবকদের কর্মসংস্থান হওয়ায় খুশি তারাও। মৌমাছির কারণে পরাগায়ণ বেড়েছে সরিষা, ধনিয়া ও কালিজিরার ফলন, আর উৎপাদন হচ্ছে খাঁটি মধু। বাড়ির পাশে স্বল্পমূল্যে ভাল মানের মধু পাওয়ায় খুশি ক্রেতারা। কিনতে ভীড় করছেন তারা।

এদিকে, ভ্রাম্যমাণ মৌচাষীদের কারিগরি সহযোগিতার আশ্বাস জেলা কৃষি বিভাগের।

জেলায় আড়াইশোরও বেশি ভ্রাম্যমাণ মৌচাষী রয়েছে। একেকজন মৌচাষীর খরচ বাদ দিয়ে, এই মৌসুমে লাভের আশা ৮ থেকে ১০ লাখ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে সরিষা-কালিজিরা-ধনিয়া ক্ষেতের পাশে বাড়ছে মধুচাষ

Update Time : ০২:১৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬