সবুজদিন রিপোর্ট।।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘খুব শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে। স্বল্প অভিবাসন ব্যয়ে ও সহজেই বাংলাদেশি শ্রমিকরা যাতে যেতে পারে সে বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। এ ছাড়াও দেশটিতে এখন যারা অবৈধ হিসেবে রয়েছে, তাদের বৈধতা দেওয়ার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।‘
তিনি আরও বলেন, ‘শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীসহ সর্বোচ্চ পর্যায়ের নীতি-নির্ধারকদের সঙ্গে বৈঠক হয়েছে। এবারের শ্রমশক্তি রপ্তানি হবে সিন্ডিকেটের প্রভাবমুক্ত, সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায়। এ ছাড়া বহুমুখী গবেষণা ও উচ্চশিক্ষায় সহযোগিতার বিষয়ে দেশটির শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।
কবে নাগাদ মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। তবে যত দ্রুত সম্ভব আমরা মালয়েশিয়ার শ্রমবাজার উন্মোচনের জন্য কাজ করে যাচ্ছি।’
Reporter Name 





















