১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিকের ফিফটি, ২৮৫ রানে এগিয়ে বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ০২:০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৬ Time View

স্পোর্টস ডেস্ক

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দাপট দেখাচ্ছে টাইগাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬২ ওভারে পাঁচ উইকেটে ২৩৯ রান করেছে টাইগাররা। তাতে লিড দাঁড়িয়েছে ২৮৫ রান।

এদিন দুর্দান্ত এক ফিফটি তুলে নেন মুশফিকুর রহিম। ৫২ রানে ব্যাট করছেন তিনি। ১০৭ বলে এ রান করেন তিনি। তার এই ইনিংসে তিনটি চার ও একটি ছক্কার মারা রয়েছে। তার সঙ্গে ক্রিজে রয়েছে মিরাজ। ১ রানে ব্যাট করছেন তিনি।

শক্ত অবস্থানে থেকে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। টাইগাররা গতকাল রবিবার দ্বিতীয় দিন শেষে ২৬.৪ ওভারে ৩ উইকেটে ১১০ রান সংগ্রহ করে।

পাকিস্তানের পক্ষে খুররম শাহজাদ ছিলেন সেরা বোলার, যিনি ১৭ ওভারে ৮১ রান দিয়ে চারটি উইকেট নেন। মোহাম্মদ আব্বাস তিনটি এবং হাসান আলী দুটি উইকেট নেন। স্পিনার সাজিদ খানও একটি উইকেট শিকার করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মুশফিকের ফিফটি, ২৮৫ রানে এগিয়ে বাংলাদেশ

Update Time : ০২:০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬