০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুর গুজবে যা বললেন তানিয়া বৃষ্টি

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৪ Time View

সবুজদিন রিপোর্ট।।

হঠাৎ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর খবর! বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্ত ও সহকর্মীরা। তবে এসব গুজবের অবসান ঘটিয়ে নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানালেন এই অভিনেত্রী। বললেন, তিনি জীবিত, সুস্থ আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই বিশ্রাম নিচ্ছেন।

তানিয়া বৃষ্টি একটি গণমাধ্যমকে বলেন, ‘আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখন বাসাতেই রয়েছি। পুরোপুরি বিশ্রামে আছি।’

অভিনেত্রী জানান, চিকিৎসকদের তত্ত্বাবধানে নিয়মিত তার চিকিৎসা চলছে এবং নির্ধারিত সময় অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষাও করাচ্ছেন।

এ প্রসঙ্গে তানিয়া বলেন, ‘আমার অ্যাপয়েন্টমেন্ট ডাক্তার আছেন, সেখানে নিয়মিত চেকআপ করাতে হয়। চিকিৎসকদের পরামর্শ মেনেই চলছি।’

অভিনেত্রী জানান, আগামী ২০ জুন তার কয়েকটি গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষা-নিরীক্ষা রয়েছে। বর্তমানে সেগুলোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। পাশাপাশি আগের দুটি অস্ত্রোপচারের পর আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন হবে বলেও জানান তিনি।

তানিয়া বলেন, ‘দুটি সার্জারি হয়েছে। তৃতীয় সার্জারিটা করাতে আরও কিছুটা সময় লাগবে। মাথায় যেন নতুন করে কোনো জটিলতা তৈরি না হয়, সে জন্য বাসাতেই বেশি থাকি। খুব একটা বের হই না।’

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। চিকিৎসকদের পরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। পরে ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। এরপর দীর্ঘ সময় তিনি বাসায় থেকে চিকিৎসা নেন।

পরবর্তীতে গত ৯ মার্চ উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে যান এই অভিনেত্রী। চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফিরে আসেন এবং এরপর থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মৃত্যুর গুজবে যা বললেন তানিয়া বৃষ্টি

Update Time : ০৪:৪৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬