০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় লঞ্চ বিকল, ৯৯৯-এ ফোনকলে নারী-শিশুসহ ৮০ যাত্রী উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৩:০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৭ Time View

সবুজদিন রিপোর্ট।।

মুন্সীগঞ্জে মেঘনা নদীর ষোলআনি এলাকায় নারী-শিশুসহ ৮০ যাত্রী নিয়ে একটি লঞ্চ বিকল হয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করলে গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির মাধ্যমে তাদের উদ্ধার করা হয়। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবার গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেলে মেঘনা নদী থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে সেলিম হোসেন নামে একজন লঞ্চযাত্রী ফোন করেন। তিনি জানান, মকবুল-২ নামে একটি ছোট লঞ্চযোগে তারা চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ ফিরছিলেন।

পথিমধ্যে মুন্সীগঞ্জের মেঘনা নদীর ষোলআনি এলাকায় তাদের লঞ্চটি বিকল হয়ে যায়। এ সময় তিনি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় জরুরি সেবা থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য মুন্সীগঞ্জের গজারিয়া নৌপুলিশ ফাঁড়িতে জানানো হয়।

পরে সংবাদ পেয়ে গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল মেঘনা নদীর ষোলআনিতে উপস্থিত হয়ে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী এমডি আল-মাহবুব নামের অন্য একটি লঞ্চ থামিয়ে বিকল লঞ্চের যাত্রীদের তুলে দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মেঘনায় লঞ্চ বিকল, ৯৯৯-এ ফোনকলে নারী-শিশুসহ ৮০ যাত্রী উদ্ধার

Update Time : ০৩:০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬