১০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৪:২৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৩৩ Time View

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে গাংনী উপজেলার মাইলমারী গ্রামের মর্মান্তিক এ ঘটনা ঘটে।
মৃতরা হল- মাইলমারী গ্রামের ভ্যান চালক আকাশ আলীর ছেলে ইউসুফ আলী (৪) এবং তার প্রতিবেশী আব্বাস আলীর ছেলে আদিব হোসেন (৩)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে একটি পুকুরপাড়ে শিশু দুটি খেলা করছিল। খেলার একপর্যায়ে তারা সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Update Time : ০৪:২৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬