০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় কোস্টগার্ড সদস্যের আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : ১০:২৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ১১৩ Time View

আলী আজীম, মোংলা ।।
মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে দায়িত্বরত থাকা অবস্থায় এক কোস্টগার্ড সদস্য বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছে। এই কোস্টগার্ড সদস্যের নাম সালেহ আহমেদ (৪২)।
বুধবার (১১ মার্চ) সকাল ৭টা ৪০ মিনিটে নিজ অস্ত্র বুকে ঠেকিয়ে গুলি করেন। পরে আশপাশে থাকা কোস্টগার্ড সদস্য ও কর্মকর্তারা তাকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে খুলনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তার মরদেহ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে। এখান থেকে মৃত্যু সনদ সংগ্রহের পর ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্ত সম্পন্ন হলে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান বলেন, শুনেছি কোস্টগার্ড সদস্য সালেহ আহমেদ নিজ হাতে থাকা অস্ত্র বুকে ঠেকিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

মোংলায় কোস্টগার্ড সদস্যের আত্মহত্যা

Update Time : ১০:২৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬