১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
দক্ষিণ-পশ্চিম সীমান্তে চোরাচালান

মোংলার ঠাকুরানী খালের প্রাণ ফিরাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৫:২৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ২১ Time View

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

আসন্ন বর্ষা মৌসুমে মোংলা পোর্ট পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে সরকারী ঠাকুরানী খালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৭ মে) সকালে পৌর শহরের কবরস্থান রোড এলাকা থেকে নিজেই আবর্জনা পরিস্কারের মধ্যদিয়ে এই খালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ১১টি স্থান চিহ্নিত করে খালের এ পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।

এ কার্যক্রমের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ অন্যান্যরা।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মোংলা পৌর শহরের প্রাণ সরকারী ঠাকুরানী খালের জীবন ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করা হয়েছে। আমি আমার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চলেছি, এখন খালের ময়লা অপসারণ করা হচ্ছে, এরপর খাল খনন ও খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শীঘ্রই খালটির প্রাণ ফিরিয়ে আনা হবে। আমাদের খাল, আমাদেরকেই উদ্ধার করতে হবে। তিনি আরো বলেন, শুধু ঠাকুরানী নয়, শহর ও শহরের বাহিরের বেদখল হওয়া মৃতপ্রায় সকল খালই উদ্ধার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অনীক দত্তের মৃত্যু ঘিরে রহস্য, বাড়ছে অনিশ্চয়তা

দক্ষিণ-পশ্চিম সীমান্তে চোরাচালান

মোংলার ঠাকুরানী খালের প্রাণ ফিরাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

Update Time : ০৫:২৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬