০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলা নদীতে ফেরি চলাচলের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ১১:৫১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৯ Time View

সবুজদিন রিপোর্ট।।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, নদী পারাপারে মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চলের কর্মজীবি হাজার হাজার মানুষের দুর্ভোগ এবং দুর্ঘটনা এড়াতে মোংলা নদীতে ২৪ ঘণ্টা ফেরি সার্ভিস চালু করা হয়েছে। ২০০৩ সালে মোংলা নদীতে ফেরি চলাচল শুরু হয়। তখন থেকে শুধুমাত্র জোয়ায়ের সময় ফেরি চলতো। বাকী সময় ফেরি বন্ধ থাকতো। তাই এখন থেকে দুইটি ফেরি ২৪ ঘণ্টা চলাচল করবে। ফেরি ঘাটে অবশ্যই ভাড়ার চার্ট রেট থাকতে হবে, চার্ট রেট না টানালে কেউ ভাড়া দিবেন না। কারণ আমরা সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, মানুষের প্রত্যাশা পূরণে আমরা রাজনীতি করতে চাই।

শনিবার সকালে স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড সংলগ্ন ফেরি ঘাটে ফুল টাইম ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৪ ঘণ্টা ফেরি চলাচলের এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, বাগেরহাট সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রামানিক, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমি, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার এবং গোলাম নুর জনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

মোংলা নদীতে ফেরি চলাচলের উদ্বোধন

Update Time : ১১:৫১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬