০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল গ্রাহকদের স্বস্তি দিতে নেওয়া হবে শুল্কহার কমানোর উদ্যোগ: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ১৭ Time View

সবুজদিন রিপোর্ট।।

মোবাইল গ্রাহকদের স্বস্তি দিতে আসন্ন বাজেটে শুল্কহার কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
সোমবার (১৩ এপ্রিল) ব্রডব্যান্ড এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১০০ টাকা রিচার্জে ৬২ টাকার সেবা পান গ্রাহক। বাকি ৩৮ টাকা শুল্ক বাবদ নিচ্ছে সরকার, যা গ্রাহকদের ওপর বাড়তি চাপ। এ জায়গায় শুল্ক কমিয়ে মোবাইল গ্রাহকদের স্বস্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী ইন্টারনেটের দাম আরও কমানোর আহ্বান জানান।

টেলিকম খাতের উন্নয়ন বিশেষ করে সেবার মান বাড়াতে সরকার আন্তরিকভাবে কাজ করবে বলে জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সরকারের নীতিনির্ধারকেরা জানান, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের দাবি মেনে শিগ্‌গিরই একটিভ শেয়ারিংয়ের সুযোগ দেওয়া হবে।
বর্তমানে মোবাইল সেবায় সম্পূরক শুল্ক ২৩ শতাংশ, কার্যকরী ভ্যাট ১৮ শতাংশ এবং সারচার্জ দিতে হয় এক শতাংশ। সব মিলিয়ে ১০০ টাকার রিচার্জে করবাবদ ৩৮ টাকা সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে দেন গ্রাহকরা। সেবা পান মাত্র ৬২ টাকার।

বিটিআরসির হিসাবে, সাড়ে ১৮ কোটির বেশি মোবাইল সংযোগধারীকে ভয়েস কল এবং ইন্টারনেট সেবা দিচ্ছে চার অপারেটর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মোবাইল গ্রাহকদের স্বস্তি দিতে নেওয়া হবে শুল্কহার কমানোর উদ্যোগ: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা

Update Time : ০৬:৩৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬