১১:১৫ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে বাসার গেটে ছিনতাইয়ের শিকার দুই নারী

  • Reporter Name
  • Update Time : ০৭:১৮:০২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৪ Time View

সবুজদিন রিপোর্ট।।

ঈদুল আযহার ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরে মোহাম্মদপুরের বাসার সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে নূরজাহান রোড এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। তাদের পাশে রিকশাচালক দাঁড়িয়ে। হঠাৎ চাপাতি হাতে এক ব্যক্তি সেখানে আসেন। তার পরনে লুঙ্গি, গায়ে কালো গেঞ্জি, মাথায় ক্যাপ। চাপাতি হাতে থাকা এই ব্যক্তির সঙ্গে আরেকজনকে দেখা যায়। চাপাতি দিয়ে ভয় দেখিয়ে দুই নারীর সঙ্গে থাকা লাগেজ, ব্যাগসহ জিনিসপত্র ছিনিয়ে নেন তারা।

ভুক্তভোগীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ছিনতাইকারী চাপাতি দিয়ে তাদের (দুই নারী) ভয় দেখায়। তাদের সঙ্গে থাকা লাগেজসহ মূল্যবান জিনিস নিয়ে নেয়।

মোহাম্মদপুর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগীদের তথ্য অনুসারে, তারা ঠাকুরগাঁও থেকে বাসে করে এসে ঢাকার শ্যামলীতে নামেন। পরে রিকশা করে বাসায় যান। বাসার সামনে তারা ছিনতাইয়ের শিকার হন। এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে আমরা শনাক্ত করেছি। তাকে গ্রেফতারের চেষ্টা আমরা চালাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে বাসার গেটে ছিনতাইয়ের শিকার দুই নারী

Update Time : ০৭:১৮:০২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬