০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে’

  • Reporter Name
  • Update Time : ০১:১২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৫ Time View

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনয়ের ব্যস্ততার মাঝেও খেলাধুলার প্রতি তার আগ্রহের কথা ভক্তদের অজানা নয়। বিশেষ করে ফুটবল বিশ্বকাপ এলে তিনি হয়ে ওঠেন একজন উচ্ছ্বসিত সমর্থক। বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে না থাকলেও বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল আসর ঘিরে দেশের মানুষের মতো তার মধ্যেও তৈরি হয় উৎসবের আমেজ।

প্রিয় দল, প্রিয় খেলোয়াড় এবং বিশ্বকাপের নানা স্মৃতি নিয়ে সম্প্রতি কথা বলেছেন এই চিত্রনায়িকা। প্রিয় খেলোয়াড়ের বিষয়ে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘আমি নেইমারকে অনেক পছন্দ করি। তার খেলাধুলা সবকিছুই আমার পছন্দ। আর ব্যক্তিত্বের দিক থেকে মেসিকে আমার পছন্দ।’

অপু ব্রাজিলের কট্টর সমর্থক হলেও পুত্র আব্রাহাম খান জয় আর্জেন্টিনা পছন্দ করে। এসব তথ্য জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমি ব্রাজিলের কট্টর সমর্থক। যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে। যারা আমার ভক্ত আছে তাদের বলি, “শুধু ব্রাজিল হলে তো চলবে না অন্য দলের সাপোর্টারও লাগবে।” তা না হলে খেলা দেখে মজা থাকবে না। আমার ছেলে জয় আর্জেন্টিনা করে। সে মেসির ভক্ত।’

রাত জেগে বিশ্বকাপ ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে অপু বিশ্বাসের। তার ভাষায়, ‘বিশ্বকাপ ফুটবল খেলা মানেই উত্তেজনায় ভরপুর এক পরিবেশ। বিশ্বকাপকে কেন্দ্র করে ঈদের মতো একটা আমেজ তৈরি হয়। এমনও হয় যে, রান্নাবান্না করে আবার টিভির সামনে বসে যাই। রাত দুইটা তিনটা বেজে গেলেও দেখা যায় আমরা খেলা দেখছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ব্রাজিল–মরক্কো ম্যাচে কার পাল্লা ভারী? যা বলছে পরিসংখ্যান

‘যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে’

Update Time : ০১:১২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬