১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করল ইরান

  • Reporter Name
  • Update Time : ০১:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে শান্তি আলোচনা স্থগিত করেছে ইরান। লেবানন ও গাজায় ইসরাইলের অব্যাহত হামলার প্রতিবাদে দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার (১ জুন) সন্ধ্যায় এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের চুক্তি নিয়ে দূরত্ব বাড়তে থাকায় ওয়াশিংটনের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলমান সব ধরনের আলোচনা ও বার্তা আদান-প্রদান স্থগিত করেছে তেহরান।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, লেবাননে জায়নবাদী শাসকগোষ্ঠীর (ইসরাইল) ক্রমাগত অপরাধমূলক কর্মকাণ্ড আলোচনা স্থগিতের অন্যতম কারণ। দেশটিতে হামলা বন্ধের বিষয়টি যুদ্ধবিরতির অন্যতম প্রধান শর্ত ছিল।

কিন্তু সেটিও বারবার লঙ্ঘন হয়েছে। এসব বিবেচনায় ইরানের আলোচক দল মধ্যস্থতাকারীদের মাধ্যমে সব ধরনের সংলাপ, খসড়া চুক্তির জন্য বার্তা আদান-প্রদান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

তাসনিম জানিয়েছে যে, গাজা ও লেবাননে ইসরাইলি অভিযান বন্ধ এবং লেবাননের ভূখণ্ডের কিছু অংশ থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারসহ তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত ইরানি আলোচকরা ‘মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা ও বার্তা আদান-প্রদান’ স্থগিত রাখবে।

আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে এই শর্তগুলো পূরণ না করা হলে আর কোনো কূটনৈতিক আলোচনা হবে না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, তথাকথিত ‘প্রতিরোধ অক্ষ’-এর অন্তর্ভুক্ত ইরান ও তার সহযোগী গোষ্ঠীগুলো ইসরাইলি পদক্ষেপের বিরুদ্ধে আরও ব্যাপক পদক্ষেপের কথা বিবেচনা করছে, যার মধ্যে একাধিক ফ্রন্টে সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধিও অন্তর্ভুক্ত।

আলোচিত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া এবং ইসরাইল ও তার মিত্রদের লক্ষ্য করে বাব আল-মান্দাব প্রণালীর মতো অন্যান্য কৌশলগত জলপথে চাপ বৃদ্ধি। এই দাবিগুলোর তাৎক্ষণিক কোনো স্বাধীন সত্যতা যাচাই করা হয়নি এবং ইসরাইলি ও মার্কিন কর্মকর্তারা এই প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করেননি।

রয়টার্স জানিয়েছে, ইরানের এই সিদ্ধান্ত দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছানোর সম্ভাবনাকে আরো কঠিন করে তুলতে পারে। কারণ শান্তি আলোচনা চলার মধ্যেই ইরানের একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর কথা বলেছে ইরানও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ছাত্রলীগ-যুবলীগের ৬ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করল ইরান

Update Time : ০১:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬