১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

  • Reporter Name
  • Update Time : ০৬:০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৮ Time View

সবুজদিন রিপোর্ট।।

যুক্তরাষ্ট্রে নিজের দল নাইট রাইডার্সের নামে নতুন ক্রিকেট স্টেডিয়াম চালু করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এই স্টেডিয়ামকে বৈশ্বিক ক্রিকেট অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পোমোনা শহরের ফেয়ারপ্লেক্স কমপ্লেক্সে অবস্থিত। শাহরুখ খানের মালিকানাধীন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স দলের হোম গ্রাউন্ড হিসেবে এটি ব্যবহার করা হবে।

গতকাল (১ জুলাই) এক ভিডিও বার্তায় নতুন স্টেডিয়ামের উদ্বোধন করে শাহরুখ খান বলেন, ‘এর শুরুটা হয়েছিল একটি স্বপ্ন দিয়ে। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। আমাদের নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে সবাইকে স্বাগত। এটি শুধু খেলার মাঠ নয়, পরিবার ও বিনোদনেরও একটি জায়গা।’

ভারতের প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, নারীদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগ এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও নাইট রাইডার্স গ্রুপের দল রয়েছে।

নতুন স্টেডিয়ামটির পরিচালনার দায়িত্বে রয়েছে শাহরুখ খানের প্রতিষ্ঠান। তবে জমি ও অবকাঠামোর মালিক ফেয়ারপ্লেক্স। তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে স্টেডিয়ামটি পরিচালনা করবে নাইট রাইডার্স গ্রুপ। এই গ্রুপে শাহরুখ খানের পাশাপাশি অংশীদার হিসেবে আছেন অভিনেত্রী জুহি চাওলা ও শিল্পপতি জয় মেহতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

Update Time : ০৬:০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬