০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে বাগদাদে উল্লাস

  • Reporter Name
  • Update Time : ০৫:২৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক,

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসার পর ইরাকের রাজধানী বাগদাদে উদযাপনের খবর পাওয়া গেছে।

যুদ্ধ চলাকালে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী এবং মার্কিন বাহিনীর পারস্পরিক হামলার কারণে ইরাক সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে।
আজ বুধবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই যুদ্ধবিরতির ঘোষণার পরপরই ইরান ও ইরাকের রাজধানী বাগদাদে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উল্লাস ও উৎসবের আমেজ দেখা গেছে।
দুই দেশের এই যুদ্ধবিরতির প্রভাবে ইরাকের রাজধানী বাগদাদে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ও উল্লাস ছড়িয়ে পড়েছে।
তবে, এর আগে গতকাল মঙ্গলবার রাতে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার ঠিক আগে ইরাকি কর্মকর্তারা জানান, দেশজুড়ে হামলায় অন্তত ৭জন নিহত হয়েছেন, যার মধ্যে দুই শিশু রয়েছে।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এরই মধ্যে তেলের দাম কমেছে এবং শেয়ারবাজারে উত্থান দেখা গেছে।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্লেষক অ্যালেক্স হোলমস বলেন, বাজারে স্বস্তি ফিরলেও যুদ্ধবিরতি কতটা টেকসই হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে প্রানকৃষ্ণ দাশ সভাপতি নির্বাচিত

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে বাগদাদে উল্লাস

Update Time : ০৫:২৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬