০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ বলল রাশিয়া,

  • Reporter Name
  • Update Time : ০৫:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক,

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। বুধবার (৮ এপ্রিল) রুশ সংবাদমাধ্যম স্পুতনিক রেডিওকে তিনি এ কথা বলেন। খবর আল-জাজিরার।

মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ‘একমুখী ও বিনা উসকানিতে আগ্রাসী হামলা’ চালিয়েছে। এতে দেশ দুটির ‘শোচনীয় পরাজয়’ হয়েছে।

স্পুতনিক রেডিওকে মারিয়া বলেন, “আমাদের দেশ একেবারে শুরু থেকেই তার প্রথম বিবৃতিগুলোতে বলেছিল যে, এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই বা এই অঞ্চলে শৃঙ্খলা প্রতিষ্ঠার কোনো চেষ্টাও করা হবে না।

জাখারোভা আরও বলেছেন, অবিলম্বে ‘একটি প্রকৃত রাজনৈতিক ও কূটনৈতিক নিষ্পত্তি’ শুরু করা প্রয়োজন। যা অবশ্যই বিভিন্ন পক্ষের অবস্থানকে যথাযথভাবে বিবেচনা করে আলোচনা প্রক্রিয়ার ওপর ভিত্তি করে হবে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার মধ্যে দিয়ে শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। টানা ৪০ দিন যুদ্ধ-সংঘাতের পর অবশেষে গত ৭ এপ্রিল ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান এবং যুক্তরাষ্ট্র। পরে ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় তারা ইরানে আর হামলা পরিচালনা করবে না। তবে লেবাননে হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে প্রানকৃষ্ণ দাশ সভাপতি নির্বাচিত

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ বলল রাশিয়া,

Update Time : ০৫:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬