০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
২০২৬ ফিফা বিশ্বকাপ

যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় আলাদা উদ্বোধনী অনুষ্ঠান, যে চমক থাকছে

  • Reporter Name
  • Update Time : ১২:২১:০১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৪ Time View

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপের তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছে ফিফা। প্রতিটি দেশের প্রথম ম্যাচের আগে আলাদা করে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আসর শুরু হবে আগামী ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে।

আসরের উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। তার আগে সেখানকার উদ্বোধনী অনুষ্ঠানে গ্র্যামি জয়ী মেক্সিকান পপ ব্যান্ড মানা সঙ্গীত পরিবেশন করবে। এ ছাড়া আয়োজনে অংশ নেবেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশিন, জে বালভিন, লিলা ডাউন্সের মতো তারকা ও লস অ্যাঞ্জেলস আজুলস ব্যান্ড। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা গতকাল (শুক্রবার) টুইট বার্তায় বিষয়টি জানিয়েছে।

ফিফার বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মেক্সিকো সিটির কনসার্টে মেক্সিকান সংস্কৃতিকে তুলে ধরা হবে। এতে আদিবাসী এবং আধুনিক লোকজ শিল্পীদের পরিবেশনা থাকবে। এ ছাড়া কানাডার উদ্বোধনী অনুষ্ঠানে ফিফা বিশ্বকাপ ট্রফির মোজাইক-প্রেরণায় নতুন রূপায়ণ তুলে ধরা হবে। একইসঙ্গে দেশটির বৈচিত্র্যময় সংস্কৃতি ও নানা সম্প্রদায়ের প্রতিফলন হবে সেখানে।

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ১২ জুন, টরোন্টোতে স্বাগতিক দল এবং বসনিয়া-হার্জেগোভিনা মুখোমুখি হবে। এর আগে উদ্বোধনী আয়োজনে পারফর্ম করবেন কানাডীয় শিল্পী অ্যালানিস মরিসেত্তে, মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা, উইলিয়াম ফ্রিন্স এবং লস অ্যাঞ্জেলসভিত্তিক বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। থাকবেন ইলিয়েনা, জেসি রেইজ এবং বলিউড তারকা নোরা ফাতেহিও।

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের পর্দা উঠবে ১৩ জুন, লস অ্যাঞ্জেলসে লড়বে স্বাগতিক ফুটবল দল এবং লাতিন দেশ প্যারাগুয়ে। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন মার্কিন গায়িকা ও গীতিকার ক্যাটি পেরি। অন্যান্য শিল্পীদের মধ্যে পারফর্ম করবেন আটলান্টার র‍্যাপ তারকা ফিউচার, যার আসল নাম নেভাডিয়াস উইলবার্ন। এ ছাড়া থাকছে আনিতা, লিসা, রেমা ও টাইলার পরিবেশনা।

ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই কনসার্ট এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে ‘টুর্নামেন্টের ব্যাপকতা, উচ্চাকাঙ্ক্ষা ও সাংস্কৃতিক শক্তির প্রতিফলন ঘটবে এবং দর্শকদের জন্য উচ্চমাত্রার বিনোদন নিশ্চিত করা যায়।’

এবারের বিশ্বকাপ দ্বিতীয়বারের মতো একাধিক দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০০২ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছিল দক্ষিণ কোরিয়া ও জাপান। ওই আসরের সময় উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছিল দক্ষিণ কোরিয়া। এবারই প্রথম বিশ্বকাপ তিনটি দেশ এবং ৪৮ দেশের অংশগ্রহণে হতে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

২০২৬ ফিফা বিশ্বকাপ

যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় আলাদা উদ্বোধনী অনুষ্ঠান, যে চমক থাকছে

Update Time : ১২:২১:০১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬