১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা

  • Reporter Name
  • Update Time : ০৫:১৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজায় বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি অংশ নেবেন। শুক্রবার তেহরানে শুরু হওয়া এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম-সংশ্লিষ্ট সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন খামেনি। যুদ্ধের প্রথম দিনেই তেহরানে তার কম্পাউন্ডে হামলা চালানো হয়।

সাত দিনের শোকানুষ্ঠান

প্রাথমিকভাবে মার্চে দাফনের পরিকল্পনা থাকলেও ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় তা পিছিয়ে যায়।

শুক্রবার তেহরানে রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শুরু হবে। এরপর টানা সাত দিন ইরান ও ইরাকের বিভিন্ন শহরে জানাজা, শোকযাত্রা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

শনিবার ও রোববার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা কমপ্লেক্সে খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্যের মরদেহ জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

সোমবার ও মঙ্গলবার শোকযাত্রা ইরানের কোম শহরের দিকে যাবে। বুধবার ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক অভ্যর্থনার পর নাজাফ ও কারবালায় শোক মিছিল অনুষ্ঠিত হবে।

সবশেষে মরদেহ আবার ইরানে ফিরিয়ে এনে আগামী শুক্রবার উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে দাফন করা হবে। মাশহাদেই জন্ম হয়েছিল খামেনির।

যেসব দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান থাকছেন

রাষ্ট্রীয় জানাজায় অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছেন বিভিন্ন দেশের শীর্ষ নেতারা।

পাকিস্তান: প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানাজায় অংশ নেবেন। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এপ্রিলের যুদ্ধবিরতি এবং জুনের সমঝোতা স্মারক বাস্তবায়নেও ইসলামাবাদের ভূমিকা ছিল বলে উল্লেখ করা হয়েছে।

তাজিকিস্তান: প্রেসিডেন্ট ইমোমালি রহমান উপস্থিত থাকবেন।

আর্মেনিয়া: প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান দেশের প্রতিনিধিত্ব করবেন।

জর্জিয়া: প্রেসিডেন্ট মিখেইল কাভেলাশভিলিও অনুষ্ঠানে যোগ দেবেন।

যেসব দেশ পাঠাচ্ছে জ্যেষ্ঠ প্রতিনিধি

তুরস্ক: দেশটির ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ অংশ নেবেন।

ভারত: ভারতের প্রতিনিধিদলে থাকছেন বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইন এবং উপপররাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গারিটা। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ ও জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও প্রতিনিধিদলের সদস্য।

চীন: চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান হে ওয়েই বেইজিংয়ের প্রতিনিধিত্ব করবেন।

রাশিয়া: দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জানাজায় অংশ নেবেন।

আফগানিস্তান: তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ইতোমধ্যে তেহরানে পৌঁছেছেন। এছাড়া উপপ্রধানমন্ত্রী আবদুল গনি বারাদারও অনুষ্ঠানে যোগ দেবেন বলে আফগান গণমাধ্যম জানিয়েছে।

বাংলাদেশ: বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরানে যাচ্ছেন।

ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় জানাজা

ইরানের কর্মকর্তাদের ধারণা, এটি আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় জানাজাগুলোর একটি হবে। ১৯৮৯ সালে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায় প্রায় এক কোটি মানুষের উপস্থিতির রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে এবারের আয়োজন।

তবে নিরাপত্তাজনিত কারণে বর্তমান সর্বোচ্চ নেতা ও খামেনির ছেলে মোজতবা খামেনি রাষ্ট্রীয় জানাজায় অংশ নেবেন না বলে তার ভারতের প্রতিনিধি জানিয়েছেন। ইসরাইলের সাম্প্রতিক হত্যার হুমকির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে খামেনির জানাজার প্রস্তুতির মধ্যেই ইরানের সেনাবাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী আবদুল্লাহি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে নতুন করে হামলা চালানো থেকে বিরত থাকার সতর্কবার্তা দিয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসনব্যবস্থা (ইসরাইল)কে যেকোনো ভুল হিসাব থেকে বিরত থাকার আহ্বান জানাই। আমাদের দেশের বিরুদ্ধে যেকোনো হুমকি বা আগ্রাসনের কঠোর জবাব দিতে সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শহীদ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা

Update Time : ০৫:১৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬