রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি সদর উপজেলারকুতুকছড়ি উপর পাড়ায় দুর্বৃত্তের গুলিতে ধর্মশিং চাকমা (৩৯) নামে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ভোর ৬টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তার আপন দুইবোনও গুলিবিদ্ধ হয়েছেন।
জানা গেছে, নিহত ধর্মশিং চাকমা আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি বলে সংঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। তার বাড়ি কুতুকছড়ি উপর পাড়া আবাসিক এলাকায়।
ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে এ ঘটনার জন্য সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতিকে দায়ী করেন তিনি।
দলীয় ও স্থানীয় সুত্র জানায়, প্রতিপক্ষ দলের ১৭-২০ জনের সশস্ত্র লোকজনের উপস্থিতির খবর পেয়ে নিজ বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিলেন তিনি। এসময় তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে এ ঘটনার জন্য সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতিকে দায়ী করেছেন।
এদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা শাখার সভাপতি ডা গঙ্গা মানিক চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই এলাকায় আমাদের সংগঠনের কোনও কার্যক্রম নেই। দেশে পরিবর্তিত পরিস্থিতি নতুন সরকার নতুন প্রশাসন এসেছে।’
ইউপিডিএফ সবসময় জেএসএসের বিরুদ্ধে প্রপাগাণ্ডা ছড়াচ্ছে বলে তিনি পাল্টা অভিযোগ করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, ভাগ্যশোভা চাকমা (৩১) ও কৃপাসোনা চাকমা (৪৫) নামে গুলিবিদ্ধ দুই নারীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের দুজনের হাতে গুলি লেগেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন ঘটনার প্রতিবাদে কুতুকছড়ি এলাকায় সড়কে টায়াট জ্বালিয়ে আগুন ধরিয়ে প্রতিবাদ জানিয়েছেন ইউপিডিএফের নেতাকর্মী ও সমর্থকরা।
Reporter Name 





















