সবুজদিন রিপোর্ট।।
রাজধানীর ধানমন্ডিতে একটি ১১তলা ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওই যুবকের নাম অর্ণব ইসলাম (৩৪)।
পুলিশ বলছে, দুপুরে ধানমন্ডি ১১ নম্বর সড়কের ৩১ নম্বর বাসার ছাদ থেকে পড়ে যান অর্ণব। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, অর্ণব শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তাকে একাধিকবার মানসিক চিকিৎসকও দেখানো হয়েছে। এরপরও মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা তদন্ত করে দেখা হবে।
Reporter Name 




















