১০:১২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে সকাল থেকে আবারও বৃষ্টি, চরম ভোগান্তিতে নগরবাসী

  • Reporter Name
  • Update Time : ১২:৫৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২৯ Time View

সবুজদিন রিপোর্ট।।

রাজধানী ঢাকায় দ্বিতীয় দিনের মতো হচ্ছে বৃষ্টিপাত। সোমবার (১৩ জুলাই) সকাল থেকেই গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যানজট তৈরি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

এদিন ভোর থেকেই থমথমে ছিল আবহাওয়া। বাতাসে আর্দ্রতা ও গুমোট পরিবেশের কারণে গরম অনুভূত হয়। সকাল ৯টা নাগাদ শুরু হয় বৃষ্টি। এতেই মিরপুর, মতিঝিল, কারওয়ানবাজার, ধানমন্ডি, মগবাজারের দিকে দেখা দেয় যানজট। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলমান। ভোগান্তিতে পড়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। অফিসগামীদেরও বাড়তি ভাড়া গুনে যেতে হয় কর্মস্থলে। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কয়েকটি বেসরকারি ইউনিভার্সিটি পরীক্ষা স্থগিত করেছে। সিদ্ধান্ত নিয়েছে অনলাইন ক্লাসের।

বৃষ্টি ও যানজটে খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম বিপাকে। বৈরী আবহাওয়ার মধ্যেই তাদের বের হতে হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। কয়েক বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

রাজধানীতে সকাল থেকে আবারও বৃষ্টি, চরম ভোগান্তিতে নগরবাসী

Update Time : ১২:৫৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬