০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বিজয় সরণিতে গাড়ির ধাক্কায় একজন নিহত

  • Reporter Name
  • Update Time : ০১:৫৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ২ Time View

সবুজদিন রিপোর্ট।।

রাজধানীর বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় ইয়াকুব আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার মধ্যরাতে বিজয় সরণি-মিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

নিহতের মানিক ইয়াসিন বলেন, তার বাবা পোস্তগোলা ব্রিজ এলাকায় কাজ শেষ করে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলের পেছনে বসে মিরপুরের বাসায় ফিরছিলেন। একটি মাইক্রোবাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর মাইক্রোবাসটির চালক তার বাবাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তার পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ২টার দিকে চিকিৎসক ইয়াকুবকে মৃত ঘোষণা করেন। ইয়াকুবের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কাফরুল থানাকে জানানো হয়েছে।

কাফরুল থানার উপ-পরিদর্শক মো. ইউসুফ আলী ভূঁইয়া জানান, দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক ফরহাদ (২৫) আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার প্রক্রিয়ায় সহায়তা করেন। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজধানীর বিজয় সরণিতে গাড়ির ধাক্কায় একজন নিহত

Update Time : ০১:৫৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬