০৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানী জুড়ে বৃষ্টি, ঈদের দিনেও সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

  • Reporter Name
  • Update Time : ০৯:১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৯০ Time View

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় থেমে থেমে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও পরে ভারি বৃষ্টিপাত হয়, সেই সঙ্গে হচ্ছে দমকা হাওয়া। বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত, মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন শোনা যায়। জুমার নামাজ পড়ে মুসল্লিরা ভিজে গন্তব্যে চলে যেতে দেখা গেছে।আগামীকাল ঈদের দিনসহ কয়েকদিন বৃষ্টি এই ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াঅধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের দিনও দেশের আট বিভাগেই কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি এবং সঙ্গে কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কবি সুফিয়া কামালের ছেলে সাংবাদিক শাহেদ কামাল আর নেই

রাজধানী জুড়ে বৃষ্টি, ঈদের দিনেও সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

Update Time : ০৯:১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬