০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতিবিদদের রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৪:৫২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৩৬ Time View

সবুজদিন রিপোর্ট।।

রাজনীতিবিদদের রাজনৈতিক দুর্বৃত্তায়নের পথ পরিহার করার আহ্বান জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, এ পথ থেকে সরে না এলে তাদের জন্য রাজনীতির দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে।
রোববার (২২ মার্চ) রাতে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আর্থ-সামাজিক উন্নয়নে ঝিনাইদহবাসীর ভাবনা’ শীর্ষক এই সভার আয়োজন করে ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
মন্ত্রী বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যারা কালো টাকার মালিকদের সঙ্গে সম্পৃক্ত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তাদের জনসমক্ষে এনে বিচারের মুখোমুখি করা হবে, না হয় দল থেকে বহিষ্কার করা হবে।
তিনি জানান, খুব শিগগিরই দলের ভেতরে একটি ‘শুদ্ধি অভিযান’ চালানো হবে।
কৃষি ও পরিবেশ রক্ষার বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আগামী পহেলা বৈশাখ থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে আবাদি জমির টপ সয়েল কেটে ইটভাটায় ব্যবহার বন্ধে স্থানীয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন, আবাদি জমি নষ্ট করে মাটি কাটা কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রয়োজনে বিকল্প হিসেবে নদীর মাটি ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রশ্নফাঁসের প্রচারণাটি স্রেফ গুজব: শিক্ষামন্ত্রী

রাজনীতিবিদদের রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

Update Time : ০৪:৫২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬