১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে হজ ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • Reporter Name
  • Update Time : ০৪:২৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৯ Time View

সবুজদিন রিপোর্ট।।

হজ কার্যক্রমের উদ্বোধনী ফ্লাইটের প্রাক্কালে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হজযাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর উত্তরার আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাত সাড়ে ১০টার দিকে তিনি হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি। এ সময় তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলবেন এবং সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করবেন।
এদিকে চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধনী ফ্লাইটটি রাত ১২টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। এতে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এর উদ্দেশ্যে রওনা হবেন।
পরদিন শনিবার (১৮ এপ্রিল) হজ ফ্লাইট পরিচালনা আরও জোরদার করা হবে। ওইদিন মোট ১৪টি ফ্লাইট নির্ধারিত রয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ছয়টি ফ্লাইট। এছাড়া সৌদি আরবের সাউদিয়া চারটি এবং ফ্লাইনাস চারটি ফ্লাইট পরিচালনা করবে।
প্রতি বছরের মতো এবারও হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকার বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাতে হজ ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : ০৪:২৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬