১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রামপাল সুন্দরবন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • বিনয় শাহা
  • Update Time : ০৭:৩৭:১২ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
  • ৩৯০ Time View

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে সুন্দরবন মহিলা কলেজের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সোমবার (৪ মার্চ) সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। এর পূর্বে তিনি তার বক্তৃতায় বলেন, লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। এতে শরীর ও মন উজ্জীবিত হয়। সুতারং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়া চর্চার প্রয়োজন রয়েছে।
সুন্দরবন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের পরিচালক শেখ হারুনর রশীদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মো. সামিউল হক, রামপাল রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এস, এম আবজাল হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, শেখ আবু নাইম, বাগেরহাট জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স প্রমুখ।#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে প্রানকৃষ্ণ দাশ সভাপতি নির্বাচিত

রামপাল সুন্দরবন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ০৭:৩৭:১২ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪