০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাহুলের মৃত্যুতে মামলা, রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০৮:২৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক

ধারাবাহিক নাটকের শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মারা গেছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার এই মৃত্যুর ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। পশ্চিমবঙ্গের দিঘা থানায় এ মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।
ইতিমধ্যেই এই মৃত্যুর সব প্রশ্ন ও রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ। চলছে জোর তদন্ত। দুই দফায় হবে পোস্ট মর্টেম। চলবে নানা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও।
বলা দরকার, গতকাল রোববার তালসারি সমুদ্রসৈকতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালে এই দুর্ঘটনা ঘটে। শুটিং শেষে সমুদ্রে নামলে হঠাৎ পানির স্রোতে তলিয়ে যান রাহুল। সঙ্গে থাকা ইউনিট সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পরপরই আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে দিঘা থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়। ইতিমধ্যে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার তমলুকে ময়না তদন্তের পর সেদিন বিকেলের দিকে কলকাতায় আনা হবে রাহুলের দেহ। খুব সম্ভবত সেখানে মেডিক্যাল কলেজে ফের ময়নাতদন্ত হতে পারে অভিনেতার।
রাহুলের এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ওপার বাংলা বিনোদন অঙ্গনে। একই সঙ্গে শুটিং স্পটে নিরাপত্তা ব্যবস্থার বিষয় নিয়েও উঠেছে নানা প্রশ্ন। সহকর্মী ও শিল্পীরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাহুলের মৃত্যুতে মামলা, রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ

Update Time : ০৮:২৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬