০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াল মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত দিলেন ভিনিসিয়ুস?

  • Reporter Name
  • Update Time : ০৮:১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৭ Time View

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের ইনস্টাগ্রাম কার্যক্রম ঘিরে নতুন করে শুরু হয়েছে নানা আলোচনা। নিজের প্রোফাইলের বায়ো থেকে তিনি রিয়াল মাদ্রিদের পরিচয় সরিয়ে রেখে শুধু ব্রাজিলের পরিচয় রেখেছেন, যা ফুটবল অঙ্গনে কৌতূহলের জন্ম দিয়েছে।

এই পরিবর্তন এমন সময়ে এসেছে, যখন রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের নতুন চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের অন্যতম অগ্রাধিকার ছিল ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের চুক্তি নবায়ন সম্পন্ন করা। নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর পরিকল্পনার আগেই বিষয়টি নিষ্পত্তি করতে চায় স্প্যানিশ ক্লাবটি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘ডিফেনসা সেন্ট্রাল’ জানিয়েছে, ভিনিসিয়ুস শুধু বায়ো থেকেই রিয়ালের নাম সরাননি, প্রোফাইল ছবিও কালো রঙে পরিবর্তন করেছেন। পাশাপাশি ক্লাব-সম্পর্কিত পিন করা পোস্টগুলোও আর তার প্রোফাইলে দেখা যাচ্ছে না।

বর্তমানে তার সাম্প্রতিক পোস্টগুলোর মধ্যে রিয়াল মাদ্রিদের উপস্থিতি খুবই সীমিত। কেবল সতীর্থ ডেভিড আলাবা ও দানি কারভাহালের বিদায় উপলক্ষে প্রকাশিত কয়েকটি পোস্টেই ক্লাবের ছাপ রয়েছে।

তবে এমন ঘটনা এই প্রথম নয়। গত বছরের ডিসেম্বরে সেভিয়ার বিপক্ষে ম্যাচের পরও তিনি একই ধরনের পরিবর্তন করেছিলেন। সে সময় সান্তিয়াগো বার্নাব্যুতে কিছু সমর্থকের সমালোচনার মুখেও পড়েছিলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পরিবর্তনকে তার ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত কোনো ইঙ্গিত হিসেবে দেখছেন না অনেকেই। ব্যক্তিগত কিংবা বাণিজ্যিক নানা কারণে ফুটবলাররা প্রায়ই নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে পরিবর্তন আনেন। এ বিষয়ে ভিনিসিয়ুসও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

বর্তমান চুক্তি অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন ভিনিসিয়ুস। তবে নতুন চুক্তি নিয়ে সমঝোতা না হলে ক্লাবকে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে হতে পারে। সে ক্ষেত্রে বিকল্প হিসেবে মাইকেল ওলিসের মতো কোনো তারকাকে দলে আনার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। যদিও ভিনিসিয়ুসের বেতন কাঠামো এবং সম্ভাব্য আর্থিক হিসাব সেই পরিকল্পনাকে জটিল করে তুলতে পারে।

এখন সবার নজর নতুন চুক্তির দিকে। ভিনিসিয়ুস কি রিয়াল মাদ্রিদের সঙ্গেই নিজের ভবিষ্যৎ নিশ্চিত করবেন, নাকি আসন্ন গ্রীষ্মেই তার ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা হবে—সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় আছে সমর্থকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দুর্গত মানুষের প্রয়োজনে সব রকম সহায়তা দিচ্ছে সরকার : জ্বালানি প্রতিমন্ত্রী

রিয়াল মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত দিলেন ভিনিসিয়ুস?

Update Time : ০৮:১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬