১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লাল কার্ডের ধাক্কা সামলাতে দর্শকদের ১ মিলিয়ন ডলারের ফ্রি পিৎজা দেবে ডেমিনোজ

  • Reporter Name
  • Update Time : ১২:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৮ Time View

স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের তারকা স্ট্রাইকার ফোলারিন বালোগুন লাল কার্ড দেখার পর এক অভিনব ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত পিৎজা চেইন ডমিনোজ।

মার্কিন দলের এই লাল কার্ডের ধাক্কা সামলাতে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ডমিনোজ ফ্যানদের জন্য মোট ১ মিলিয়ন ডলার মূল্যের ফ্রি ‘ইমার্জেন্সি পিৎজা’ বিতরণ করতে পুরোপুরি প্রস্তুত।

এটি ডমিনোজের কোনো তাৎক্ষণিক বা নতুন ঘোষণা নয়, বরং টুর্নামেন্ট শুরু হওয়ার আগে দেওয়া একটি মজার প্রতিশ্রুতি।

গত মে মাসে ডমিনোজ ঘোষণা করেছিল যে, বিশ্বকাপে যুক্তরাষ্ট্র জাতীয় দলের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তারা এই উপহার দেবে। শর্ত ছিল—আমেরিকান দলের কোনো খেলোয়াড় যদি ম্যাচে লাল কার্ড পান, তবে চেইনটি ফুটবলপ্রেমীদের মাঝে ৬০,০০০-এরও বেশি ফ্রি মিডিয়াম সাইজের পিৎজা বিতরণ করবে।

বুধবারের (১ জুলাই) ম্যাচে বালোগুন লাল কার্ড পাওয়ায় শেষ পর্যন্ত সেই সুযোগটি তৈরি হলো।

যুক্তরাষ্ট্রের জন্য স্বস্তির বিষয় হলো, দ্বিতীয়ার্ধে বালোগুন মাঠ ছাড়লেও এই লাল কার্ড তাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারেনি।

১০ জনের দলে পরিণত হওয়ার পরও দুর্দান্ত লড়াই করে ম্যাচের ৮২তম মিনিটে মালিক টিলম্যানের একটি চমৎকার ফ্রি-কিক থেকে আরও একটি গোল আদায় করে নেয় যুক্তরাষ্ট্র। ফলে বসনিয়া ও হার্জেগোভিনাকে হারিয়ে দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের নকআউট ম্যাচে প্রথম জয়ের স্বাদ পায় তারা এবং সরাসরি রাউন্ড অব ১৬-এ নিজেদের জায়গা নিশ্চিত করে।

ফলে দলের এই ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত মার্কিন সমর্থকরা এখন একই সঙ্গে ফ্রি পিৎজাও উপভোগ করতে যাচ্ছেন।

ডমিনোজের পক্ষ থেকে জানানো হয়, ‘মার্কিন দলের কোনো খেলোয়াড় লাল কার্ড পেলে ডমিনোজ ১ মিলিয়ন ডলার মূল্যের ইমার্জেন্সি পিৎজা উপহার দিয়ে সমর্থকদের সেই দুঃখ ভুলিয়ে দেবে।’

এরই অংশ হিসেবে ডমিনোজ ‘স্যাটারডেস ফুটবল’-এর সঙ্গে যৌথ উদ্যোগে জার্সি, ক্যাপ এবং স্লাইডসের (জুতো) একটি লিমিটেড-এডিশন লাইন চালু করেছে, যা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

বালোগুনের ওপর নিষেধাজ্ঞার শঙ্কা

ম্যাচে লাল কার্ড পাওয়ার আগে ফোলারিন বালোগুন যুক্তরাষ্ট্রের হয়ে দারুণ খেলছিলেন। এটি ছিল চলতি টুর্নামেন্টে তার তৃতীয় গোল। তবে বসনিয়া ও হার্জেগোভিনার খেলোয়াড়কে ফাউল করার ধরণটি ম্যাচ অফিশিয়ালরা কীভাবে মূল্যায়ন করছেন, তার ওপর ভিত্তি করে তিনি পরবর্তী দুই বা তার বেশি ম্যাচের জন্য দল থেকে নিষিদ্ধ হতে পারেন—যা যুক্তরাষ্ট্রের পরবর্তী রাউন্ডের জন্য বড় চিন্তার কারণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লাল কার্ডের ধাক্কা সামলাতে দর্শকদের ১ মিলিয়ন ডলারের ফ্রি পিৎজা দেবে ডেমিনোজ

Update Time : ১২:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬