০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শপিংমল-দোকানপাট খোলা রাখার সময় আরও বাড়ানোর অনুরোধ দোকান মালিক সমিতির

  • Reporter Name
  • Update Time : ০৭:১০:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১২৩ Time View

সবুজদিন রিপোর্ট।।

দোকানপাট ও শপিংমল রাত ৮টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়ে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে দোকান মালিক সমিতি।
রোববার (৫ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু এ কথা জানান।
তিনি বলেন, জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬টার মধ্যে মার্কেট বন্ধের ব্যাপারে দোকান মালিক সমিতির আবেদন বিবেচনায় সময় বৃদ্ধিতে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি পাওয়ায় প্রধানমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে পহেলা বৈশাখ সামনে রেখে ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনায় সময় আরও বাড়িয়ে রাত ৮টা পর্যন্ত করার অনুরোধ রইল।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে সরকার সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয়।
এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আজ থেকে সন্ধ্যা ৬টা নয়, শপিং মল বন্ধ হবে সন্ধ্যা ৭টার মধ্যে। দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
এ অবস্থায় সময়সীমা আরও বাড়ানোর জন্য সরকারকে আবারও সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে দোকান মালিক সমিতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

শপিংমল-দোকানপাট খোলা রাখার সময় আরও বাড়ানোর অনুরোধ দোকান মালিক সমিতির

Update Time : ০৭:১০:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬