০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক চেষ্টার কোনো ঘাটতি নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৬:০০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১০৫ Time View

সবুজদিন রিপোর্ট।।

সাবেক প্রধানমন্ত্রী দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক চেষ্টার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে আনতে চায় ঢাকা। পাশাপাশি, ডিসেম্বরে শেষ হতে যাওয়া গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ইতিবাচক পথে এগোচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, পররাষ্ট্র সচিব, নিউইয়র্ক ও জেনেভায় নতুন দূত, পাশাপাশি ব্রিটেন ও ভারতে নতুন হাইকমিশনার নিয়োগে পেশাদারিত্ব প্রাধান্য পাচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গঙ্গা চুক্তির গুরুত্ব ভারতও বোঝে। চুক্তির মেয়াদ শেষে ইতিবাচক কোনো অগ্রগতি হবে বলে আশাবাদী বাংলাদেশ।

এছাড়া যোগ্যতা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রদবদল করা হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মোংলায় প্রটোকল ভেঙে জনতার মাঝে প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক চেষ্টার কোনো ঘাটতি নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Update Time : ০৬:০০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬