১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান মেনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ: আইনমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১১:৩৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১১ Time View

সবুজদিন রিপোর্ট।।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ওঠা আলোচনার জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সংবিধান ও আইন মেনেই তাঁর নিয়োগ ও শপথ পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আইনে যা রয়েছে সেটির ব্যত্যয় ঘটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকে গৃহীত প্রতিটি পদক্ষেপ সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই করা হয়েছে এবং এই শপথ বিধানের সাংবিধানিক মূল নীতি বা ‘ডিমিং ক্লজ’ মেনেই বাস্তবায়িত হয়েছে।

সম্প্রতি টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব থাকা নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে এই বিতর্কের সৃষ্টি হয়। তবে এর পূর্বে নিজ অফিসে এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী সরাসরি মন্তব্য না করে প্রশ্নটিকে এড়িয়ে যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

সংবিধান মেনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ: আইনমন্ত্রী

Update Time : ১১:৩৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬