১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সঞ্চয়পত্র নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সরকার

  • Reporter Name
  • Update Time : ০৫:২১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৭ Time View

সবুজদিন রিপোর্ট।।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য জাতীয় সঞ্চয় কর্মসূচির মুনাফার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময়ে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা আগের নির্ধারিত হারেই মুনাফা পাবেন বলে জানিয়েছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর।

স্কিমভেদে আগামী ছয় মাস সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার ১১.৮২ শতাংশ থেকে ১১.৯৮ শতাংশের মধ্যে থাকবে।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ বৃহস্পতিবার (২ জুলাই) একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, জাতীয় সঞ্চয় স্কিমগুলোর জন্য চলতি বছরের জানুয়ারি-জুন মেয়াদে যে সুদহার বলবৎ ছিল, আগামী জুলাই-ডিসেম্বর সময়েও তা একই হার এবং একই শর্তে অব্যাহত থাকবে।

সঞ্চয়পত্রের ক্ষেত্রে বিদ্যমান ওই সুদহার বলবৎ থাকার বিষয়টি ১ জুলাই থেকে কার্যকর হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সঞ্চয়পত্র নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সরকার

Update Time : ০৫:২১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬