০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
দায়িত্ব নেওয়ার পর প্রথমবার

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • Reporter Name
  • Update Time : ০৬:০০:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৭ Time View

সবুজদিন রিপোর্ট।।
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি এ ভাষণ দেবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
ভাষণটি বাংলাদেশ টেলিভিশন বিটিভির সৌজন্যে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি বাংলাদেশ বেতার একযোগে তা প্রচার করবে। দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বিটিভি থেকে ভাষণটি একযোগে সম্প্রচারের জন্য অনুরোধ জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম জাতীয় ভাষণ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেন।
নতুন সরকারের কার্যক্রম শুরুর দিনই ছিল ব্যস্ত কর্মসূচি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে তিনি মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে এক মিনিট নীরবতা পালনও করা হয়।
এরপর রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। দোয়া ও মোনাজাতে অংশ নেন মন্ত্রিপরিষদ সদস্যরাও।
দুপুর সাড়ে ১২টা থেকে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ ভবনে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় করেন। বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বসার কথা রয়েছে। বিকেল ৪টায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পালন করবেন বলে জানা গেছে।
নতুন সরকারের যাত্রার পর প্রথম জাতীয় ভাষণ ঘিরে রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনে আগ্রহ তৈরি হয়েছে। সন্ধ্যার ভাষণে সরকারের অগ্রাধিকার, নীতিগত দিকনির্দেশনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ইঙ্গিত আসতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে পালিয়ে যায়, ফিরে এসে বোনের বাড়িতে ছাত্রীর মৃত্যু

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : ০৬:০০:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬