১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরে লঘুচাপ, সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা

  • Reporter Name
  • Update Time : ০১:৪৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৮ Time View

সবুজদিন রিপোর্ট।।

বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নদীবন্দরকে এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
আজ বৃহস্পতিবার পৃথক দুই আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
সমুদ্রবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, “পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।”

ওই চার স্মুদ্রবন্দরকে স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

নদীবন্দর সমূহের জন্য সতর্কবার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেজন্য আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের প্রথম দিনে ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

সাগরে লঘুচাপ, সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা

Update Time : ০১:৪৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬