১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাফজয়ী যুবাদের সংবর্ধনা ও অর্থ পুরস্কার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০২:৪৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ১১১ Time View

সবুজদিন রিপোর্ট।।

মালদ্বীপে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ ফুটবল দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার।
আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে এই পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তার হাতে এক লাখ টাকা করে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। নগদ অর্থের পাশাপাশি তাদের প্রত্যেককে বিশেষ ক্রীড়া কার্ড ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
টুর্নামেন্ট জয়ের পরই বীর যুবারা দেশে ফিরলে তাদের সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই প্রতিশ্রুতি অনুযায়ী দেশে পা রাখার পরপরই ছাদখোলা বাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছিল চ্যাম্পিয়নদের। এরপর আন্তর্জাতিক ক্রীড়া দিবসের বিশেষ দিনে আজ সোমবার আয়োজন করা হলো এই আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের।
সাফজয়ী ফুটবলারদের সম্মাননা দিতে পেরে অনুষ্ঠানে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই সঙ্গে দেশের ফুটবলের উন্নয়নে ভবিষ্যতে খেলোয়াড়দের জন্য আরও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি।
উল্লেখ্য, মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

সাফজয়ী যুবাদের সংবর্ধনা ও অর্থ পুরস্কার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Update Time : ০২:৪৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬