০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিনেমার মহরতে মির্জা ফখরুল

  • Reporter Name
  • Update Time : ০২:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ১০৪ Time View

বিনোদন সময় প্রতিবেদক

দেশের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখা গেল সিনেমার মহরত অনুষ্ঠানে। গতকাল দুপুর ১২টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের এই মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মায়ের ডাক’ সিনেমার মহরতে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক ২০২৫-২০২৬ অর্থবছরে অনুদানপ্রাপ্ত এই সিনেমাটি নির্মাণ করছেন লাবিব নাজমুছ ছাকিব। ‘মায়ের ডাক’ সংগঠনের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলির সভাপতিত্বে উক্ত আয়োজনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম; হুম্মাম কাদের চৌধুরী এমপি, আনিসুর রহমান খোকন তালুকদার এমপি এবং তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।
নির্মাতা ও প্রযোজক লাবিব বলেন, ‘গুম হওয়া পরিবারের নারীদের সংগ্রাম, সংকট এবং যাপিত জীবন এই চলচ্চিত্রের মূল বিষয়বস্তু। যেটা রিফ্লেক্সিভ এবং পার্টিসিপেটরি মোডে ভিজ্যুয়ালি তুলে ধরা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিনেমার মহরতে মির্জা ফখরুল

Update Time : ০২:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬