০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সেনা ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১৫

  • Reporter Name
  • Update Time : ০৬:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৪ Time View

সবুজদিন রিপোর্ট।।

সেনাবাহিনী সদস্য বহনকারী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১৫ জন আহত হয়েছে। বুধবার সকাল পৌনে এগারোটার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের বালিয়া মোড় এলাকায় কাকলি রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সেনাবাহিনীর ট্রাক চালক সার্জেন্ট রেজাউল (৩৬), বাস চালক আব্দুল বাসেত (৫০)। তবে তাৎক্ষনিক ভাবে দুর্ঘটনায় হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, বুধবার সকালে সেনাবাহিনী তাদের ক্যাম্প কার্যক্রম সম্পন্ন করে ফুলপুর থেকে ময়মনসিংহ ফেরার পথে বালিয়া মোড়ে শেরপুরগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর থ্রি টন ট্রাক ও যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহত হয় কমপক্ষে ১৫জন। আহতদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নং ওয়ার্ডে ৯ জনকে ভর্তি করা হয়েছে এবং ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আরো ৬ জনকে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কালেজ হাসপাতালে নেওয়ার পথে থ্রি টনের ড্রাইভার সার্জেন্ট রেজাউল করিম (৩৬) এবং যাত্রীবাহী বাসের চালক আব্দুল বাসেত (৫০) মারা যান। ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকার ময়মনসিংহগামী সেনাবাহিনীর একটি ট্রাকের সঙ্গে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্গটনায় বাস ও ট্রাকের দুই চালক এবং মোটর সাইকেল আরোহী নিহত হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়। নিহত পথচারীর পরিচয় শনাক্তের পাশাপাশি এই ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে দুর্ঘটনার পরপরই ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সম্মিলিতভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ক্ষমতায় গিয়ে গণভোট নিয়ে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সরকার

সেনা ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১৫

Update Time : ০৬:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬