১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশির মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৩:৪২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৩৪ Time View

অনলাইন ডেস্ক

সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম আবদুল্লাহ আল মামুন (৩৫)।
আজ বুধবার সকালে নিহতের বাবা ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
জানা গেছে, মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।
পরিবারের সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ইফতারের আগমুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় মামুন গুরুতর আহত হন। এরপর তিনি আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল মঙ্গলবার সৌদি আরব সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা মামুনকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ দেশটির হাসপাতালের মর্গে রয়েছে।
মামুনের মামাতো ভাই শাওন মোড়ল বলেন, ‘আমার ভাই ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি এক ছেলেসন্তানের জনক।’
উল্লেখ্য, ওইদিন ৮ মার্চ ইফতারের আগমুহূর্তে ওই শ্রমিক ক্যাম্পে বিস্ফোরণে কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেনের মৃত্যু হয় এবং মামুনসহ বেশ কয়েকজন বাংলাদেশি প্রবাসী আহত হন। মামুনের শরীরের ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশির মৃত্যু

Update Time : ০৩:৪২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬