১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৌরভ গাঙ্গুলির বায়োপিকের ফার্স্ট লুক প্রকাশ্যে

  • Reporter Name
  • Update Time : ০৪:০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৫ Time View

বিনোদন ডেস্ক

ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির জন্মদিনে প্রকাশ করা হয়েছে তার বহুল প্রতীক্ষিত বায়োপিকের প্রথম ঝলক। একই সঙ্গে নির্মাতারা জানিয়েছেন ছবিটির মুক্তির সম্ভাব্য তারিখও।

সিনেমায় সৌরভ গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। বুধবার প্রকাশিত ফার্স্ট লুকে ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লর্ডসের ব্যালকনিতে সৌরভ গাঙ্গুলির সেই ঐতিহাসিক উদযাপনের দৃশ্য পুনর্নির্মাণ করতে দেখা যায় রাজকুমার রাওকে। খালি গায়ে হাতে জার্সি ঘুরিয়ে উল্লাস করার সেই মুহূর্ত ক্রিকেট ইতিহাসের অন্যতম আইকনিক দৃশ্য হিসেবে বিবেচিত হয়।

ফার্স্ট লুক প্রকাশের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি শেয়ার করে সৌরভ গাঙ্গুলি লিখেছেন, ‘তোমাকে আমার রূপে দেখার জন্য মুখিয়ে আছি।’ সিনেমাটির নির্মাতারা জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বায়োপিকটি ২০২৭ সালের ১৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ছবিটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। এরই মধ্যে মুম্বাই ও কলকাতায় প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে সিনেমার গুরুত্বপূর্ণ কয়েকটি দৃশ্য ধারণের জন্য পুরো ইউনিট লন্ডনে যাবে। সেখানকার কাজ শেষ করে আবারও কলকাতায় ফিরবে টিম, যেখানে হবে পরবর্তী ধাপের শুটিং। সৌরভ গাঙ্গুলির পরিবারের সদস্যদের চরিত্রে অভিনয় করছেন একাধিক জনপ্রিয় বাংলা অভিনেতা। তাঁর বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, মা নিরূপা গাঙ্গুলির চরিত্রে অপরাজিতা আঢ্য এবং ভাই স্নেহাশিস গাঙ্গুলির ভূমিকায় অভিনয় করছেন রাহুল দেব বসু।

অন্যদিকে, সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তানিয়া মানিকতলাকে। এদিকে সৌরভ গাঙ্গুলির চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে দীর্ঘদিন ধরেই বিশেষ প্রস্তুতি নিচ্ছেন রাজকুমার রাও।
শুটিংয়ের ফাঁকে কলকাতার ইডেন গার্ডেনে অনুশীলন করতেও দেখা গেছে তাকে। ফলে সিনেমাটি ঘিরে ক্রিকেটপ্রেমী ও সিনেমাপ্রেমীদের প্রত্যাশা দিন দিন আরও বাড়ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না: তথ্যমন্ত্রী

সৌরভ গাঙ্গুলির বায়োপিকের ফার্স্ট লুক প্রকাশ্যে

Update Time : ০৪:০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬