০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীসহ ওয়াসার সাবেক এমডি আব্দুস সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • Update Time : ০২:২৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৩৩ Time View

আদালত প্রতিবেদক

ঢাকা ওয়াসার সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী এবং তার স্ত্রী মাহবুবুন্নেছার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতির অভিযোগ থাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদন আমলে নিয়ে আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজএ আদেশ দিয়েছেন।
সিআইডির পুলিশ পরিদর্শক মো. আশরাফুল ইসলাম আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞার এবং ও তাদের স্বার্থ-সংশ্লিষ্ট সন্দিগ্ধ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ২০টি প্রতিষ্ঠানসমূহকে তথ্য প্রদানের আবেদন করেন।
আবেদনে বলা হয়, আব্দুস সালাম ও মাহবুবুন্নেছা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। পরে তারা বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতিত দেশি-বিদেশি মুদ্রা পাচার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করেছে মর্মে জানা যায়। এসব অর্থ পাচারের ঘটনাটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনাগমন রোধ করা একান্ত প্রয়োজন।
‎‎এর আগে গত বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেছিলেন।
‘স্ত্রীকে কানাডায় বাড়ি কিনে দিয়েছেন’- সম্প্রতি একটি গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর গত ৮ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন আব্দুস সালাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হামে আক্রান্ত-উপসর্গ নিয়ে আরও ৮ মৃত্যু

স্ত্রীসহ ওয়াসার সাবেক এমডি আব্দুস সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Update Time : ০২:২৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬