সবুজদিন রিপোর্ট।।
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১২ শিশু মারা গেছে। এর মধ্যে ৪ শিশুর হাম শনাক্ত হয়েছে। অপর ৮ জনের হামের উপসর্গ ছিল।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১১ শিশু এবং সন্দেহজনক হামে আক্রান্ত ১ হাজার ১৯২ শিশু।
Reporter Name 






















