০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হার্ট অ্যাটাকে মারা গেলেন অভিনেতা-প্রযোজক দিলীপ রাজ

  • Reporter Name
  • Update Time : ০৩:১১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৭ Time View

বিনোদন ডেস্ক

দক্ষিণী টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা, সংগীতশিল্পী ও প্রযোজক দিলীপ রাজ আর নেই। গতকাল বুধবার ভোরে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৪৭ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত তাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত জীবনযুদ্ধ হার মানতে হয় এই বহুমুখী প্রতিভাধর শিল্পীকে।

দিলীপ রাজের আকস্মিক প্রয়াণে স্তব্ধ কন্নড় বিনোদন দুনিয়া। সহকর্মী থেকে অনুরাগী সবাই সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানাতে শুরু করেছেন।

স্মৃতিচারণ করে অভিনেতা চেতন কুমার লেখেন, দিলীপ শুধু একজন দক্ষ অভিনেতাই ছিলেন না, মানুষ হিসেবেও অসাধারণ ছিলেন। তার মধ্যে এক অদ্ভুত আন্তরিকতা ছিল, যা খুব কম মানুষের মধ্যে দেখা যায়।

তিনি জানান, ২০০৯ সালে একটি গানের শুটিং চলাকালীন দিলীপ রাজের সঙ্গে দীর্ঘ সময় কাজ করার সুযোগ হয়েছিল তার। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে চেতন বলেন, তার সৃজনশীলতা আর শান্ত স্বভাব সবাইকে মুগ্ধ করত। একজন ডাবিং আর্টিস্ট হিসেবেও তিনি চরিত্রকে জীবন্ত করে তুলতে পারতেন।

অন্যদিকে, ভক্তদের মধ্যেও নেমে এসেছে শোকের আবহ। অনেকেই বিশ্বাসই করতে পারছেন না যে এত অল্প বয়সে তাদের প্রিয় অভিনেতা চলে গেলেন। এক অনুরাগী লেখেন, কন্নড় সিনেমা আজ এক উজ্জ্বল নক্ষত্র হারাল। দিলীপ রাজের অভিনয় এবং পর্দার উপস্থিতি সবসময় মনে থাকবে।

১৯৭৮ সালের ২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন দিলীপ রাজ। অভিনয় জীবন শুরু করেছিলেন থিয়েটারের মাধ্যমে। পরে ছোটপর্দা এবং বড়পর্দা দুই ক্ষেত্রেই নিজের দক্ষতা প্রমাণ করেন তিনি। বিশেষ করে কন্নড় টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘জননী’ এবং ‘কাম্বাডা মানে’-তে তার অভিনয় দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল।

সম্প্রতি ‘মকটেল ৩’ সিনেমায় তার অভিনয়ও যথেষ্ট প্রশংসিত হয়েছিল। নতুন লুকে পর্দায় ফিরে তিনি আবারও দর্শকদের মন জয় করেছিলেন। অভিনয়, প্রযোজনা এবং থিয়েটার সব ক্ষেত্রেই তার অবদান কন্নড় ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

হার্ট অ্যাটাকে মারা গেলেন অভিনেতা-প্রযোজক দিলীপ রাজ

Update Time : ০৩:১১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬