০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ মার্চের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি, না দিলে শাস্তি

  • Reporter Name
  • Update Time : ০৬:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫১ Time View

সবুজদিন রিপোর্ট।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া সব প্রার্থীকে আগামী ১৫ মার্চের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে সকল রিটার্নিং অফিসারদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিল না করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড হতে পারে।‎
গত ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নামসহ গেজেট প্রকাশ করে ইসি। আইন অনুযায়ী গেজেট প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে নির্বাচনে অংশ নেয়া সব প্রার্থীকে নির্বাচনী ব্যয়ের হিসাব সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হয়। সে হিসাবে ১৫ মার্চ শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের ব্যয়ের হিসাব নিয়ে আগামী ২৫ মার্চের মধ্যে তা নির্বাচন কমিশনে পাঠাতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে ইসি।
আইন অনুযায়ী বিজয়ী, পরাজিত ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্যই ব্যয়ের রিটার্ন দাখিল বাধ্যতামূলক। কোনো ব্যয় না হলেও নির্ধারিত ফরমে শূন্য উল্লেখ করে তা জমা দিতে হবে।
নির্বাচনী ব্যয়ের রিটার্ন যথাযথভাবে দাখিল না করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, এ ক্ষেত্রে দোষী প্রার্থীকে সর্বোচ্চ সাত বছর এবং সর্বনিম্ন দুই বছর সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ড দেয়ার বিধান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

১৫ মার্চের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি, না দিলে শাস্তি

Update Time : ০৬:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬