০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২৩ বছর পর মোংলায় ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস

  • Reporter Name
  • Update Time : ০২:৫৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৪২ Time View

আলী আজীম, মোংলা (বাগেরহাট)

দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বাগেরহাটের মোংলা নদীতে আনুষ্ঠানিকভাবে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস চালু হয়েছে। নতুন এ উদ্যোগে মোংলা বন্দর, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), শিল্পাঞ্চল এবং আশপাশের উপজেলার হাজার হাজার কর্মজীবী মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে নদী পারাপারে দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি কৃষিপণ্য ও শিল্পপণ্য পরিবহনে নতুন গতি সঞ্চার হবে।

শনিবার (২৭ জুন) সকাল ৮টায় স্থায়ী বন্দর বাস ¯ট্যান্ড সংলগ্ন ফেরি ঘাটে ফুল টাইম ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, মানুষের দুর্ভোগ লাঘব এবং নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে মোংলা নদীতে এখন থেকে দুইটি ফেরি দিন-রাত ২৪ ঘণ্টা চলাচল করবে। মানুষের প্রত্যাশা পূরণেই সরকার রাজনীতি করতে চায় এবং সবক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

প্রতিমন্ত্রী বলেন, ২০০৩ সালে মোংলা নদীতে ফেরি চলাচল শুরু হলেও এতদিন শুধুমাত্র জোয়ারের সময় সীমিত পরিসরে ফেরি চলতো। ফলে নদীর দুই পাড়ের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। কর্মজীবী মানুষ, রোগী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। নতুন এ সিদ্ধান্তের ফলে মানুষের সময় ও অর্থ দুটিই সাশ্রয় হবে।

তিনি ফেরিঘাটে ভাড়ার চার্ট টানানোর নির্দেশ দিয়ে বলেন, ঘাটে অবশ্যই ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে হবে। ভাড়ার চার্ট না থাকলে কেউ ভাড়া দেবেন না। কারণ আমরা সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।

সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আপনারা সমাজের ইতিবাচক দিকের পাশাপাশি নেতিবাচক বিষয়গুলোও তুলে ধরবেন। তাতে আমরা নিজেদের ভুল-ত্রুটি শুধরে নেওয়ার সুযোগ পাব।

তিনি আরও বলেন, ২৪ ঘণ্টার ফেরি চলাচল শুরু হওয়ায় জয়মনির খাদ্যগুদাম থেকে পণ্য পরিবহন সহজ হবে। পাশাপাশি মোড়েলগঞ্জ, শরণখোলা ও রামপাল উপজেলার মানুষের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহন আরও গতিশীল হবে। ফলে ফেরি সার্ভিসটি অর্থনৈতিকভাবেও লাভজনক হয়ে উঠবে। প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যতে মোংলা নদীর ওপর একটি ঝুলন্ত সেতু নির্মাণ করা হবে। সেতু নির্মাণ সম্পন্ন না হওয়া পর্যন্ত নদীতে ফুলটাইম দুইটি ফেরি চলাচল অব্যাহত থাকবে। এর ফলে শুধু মানুষের যাতায়াতই নয়, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামানিক, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমি, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নুর জনি প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

২৩ বছর পর মোংলায় ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস

Update Time : ০২:৫৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬