০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৩:১৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১২৯ Time View

সবুজদিন রিপোর্ট।।

দেশে হামের সংক্রমণ বেশি এমন ১৮ জেলার ৩০ উপজেলায় আগামী রোববার সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সংক্রমণ প্রতিরোধে এই জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব এলাকায় হামের প্রকোপ বেশি, সেসব উপজেলাকে অগ্রাধিকার দিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা হবে। আগে টিকা নেওয়া থাকলেও আবার টিকা নিতে কোনো সমস্যা নেই। বর্তমানে যারা অসুস্থ বা হামে আক্রান্ত কিংবা সন্দেহজনক রোগী, তাদের ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে। তবে সুস্থ শিশুদের শুধু টিকা দেওয়া হবে।
তিনি জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, করোনার মতো সংক্রমণ মোকাবেলা করতে পেরেছি, তাই হাম নিয়েও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
উল্লেখ্য, যেসব উপজেলায় টিকাদান কার্যক্রম পরিচালিত হবে তার মধ্যে রয়েছে- বরগুনা সদর, পাবনা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া, বেড়া, চাঁদপুর সদর, হাইমচর, কক্সবাজারের মহেশখালী ও রামু, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট, নেত্রকোনার আটপাড়া, ময়মনসিংহ সদর, ত্রিশাল ও তারাকান্দা, রাজশাহীর গোদাগাড়ি, বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ, নওগাঁর পোরশা, যশোর সদর, নাটোর সদর, মুন্সীগঞ্জ সদর, লৌহজং ও শ্রীনগর, মাদারীপুর সদর, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠির নলছিটি এবং শরীয়তপুরের জাজিরা উপজেলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

Update Time : ০৩:১৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬