খুলনা প্রতিনিধি
খুলনার বটিয়াঘাটা থানা এলাকায় আজিজুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাত আটটায়। এ ঘটনায় অজ্ঞাতনামা ৮ জনকে আসামি করে নিহতের স্ত্রীর থানায় মামলা দায়ের করেছে।
নিহত আজিজুল ইসলাম (৩৮) বাগেরহাটের মোড়েলগঞ্জ এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি খুলনা নগরীর গল্লামারী এলাকায় বসবাস করতেন।
আজ শনিবার বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, গতকাল রাত আটটার দিকে জাল্মা ইউনিয়নের রাঙ্গামারি এলাকায় তিনটি মোটরসাইকেল যোগে ৬-৭ জন যুবক এসে অতর্কিত কুপিয়ে পালিয়ে যায়। আজিজুল এর পিঠ, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা এলোপাতাড়িকুপিয়েছে। তাকে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এদিকে নিহত আজিজুল ইসলামের স্ত্রী সীমা খাতুন বাদী হয়ে বটিয়াঘাটা থানায় অজ্ঞাতনামা ৭/৮ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ওসি জানান, আসামিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলছে। নিহত আজিজুল ইসলামের নামে খুলনা জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও পুলিশ অ্যাসল্টসহ তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।
Reporter Name 





















