১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ১২ Time View

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজ খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা প্রদান করেছে। রোববার সকালে কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ফাতেমা রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী। প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হাসান বাপ্পী শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি কলেজের ৪ তলা ভবন নির্মাণ, নামাজের স্থান সংস্কারে ৩ লক্ষ টাকা ও ল্যাপটপ দেয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট জি এম সবুর, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু। আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোড়ল শাহাদাত হোসেন ডাব্লু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট আবু সাঈদ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন, খুলনা জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জেলা পরিষদের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ২শত পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করেন।

পাইকগাছায় ভুমিহীন সংগঠনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছায় পার রামনাথপুর গ্রামে ৫৬ টি ভুমিহীন পরিবারের প্রতি হামলা, জমি দখল, বাড়ী-ঘর ভাংচুর,-অগ্নি সংযোগ ও অতঃপর পাল্টা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে ভুমিহীন সংগঠন মানববন্ধন, প্রতিবাদ সভা,বিক্ষোভ ও উপজেলা নির্বাহী অফিসার ও জেলা পরিষদের প্রশাসকের কাছে স্মারকলিপ প্রদান করেছে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, আঞ্চলিক ভুমিহীন সংগঠনের সভাপতি নারায়ন চন্দ্র মন্ডল। বক্তৃতা করেন নিজেরা করি বিভাগীয় সমন্বয়ক কামাল হোসেন, নিজেরা করি অঞ্চল সমন্বয়ক সাহাদুল ইসলাম, পাইকগাছা কর্মসূচি সংগঠক রাশেদুজ্জামান, সাবেক ইউপি সদস্য এসএম আফজাল হোসেন, ভুমিহীন সংগঠক রোকেয়া বেগম, সবিতা ঢালী, চপলা বিশ্বাস, বিজন বিশ্বাস, মাহবুব জোয়াদ্দার, মরিয়ম বেগম ও কল্যাণী গাইন।
গত ১০ মে বিকেল পার রামনাথপুর মৌজায় ৫৬ টি ভুমিহীন পরিবারের উপর হামলা চালিয়ে বাড়ীর নারী পুরুষদের উপর অমানবিক অত্যাচার করে। এব্যাপারে থানায় মামলা হলে খবর পেয়ে গভীর রাতে দুটি পরিবারের বাড়ী ঘর পুড়িয়ে ভস্মীভূত করে দেয়। লুটপাট করে ঘেরের মাছ ও বাড়ীর জিনিসপত্র। পরেরদিন ভুমিহীনদের নামে থানায় একটি পাল্টা মামলা করে। এর প্রতিবাদে সোমবার পাইকগাছা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের উপর মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা পরিষদের প্রশাসক বরাবর ন্যায়বিচার দাবী করে স্মারকলিপি প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা

Update Time : ০৬:৪৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬