সবুজদিন রিপোর্ট।।
বান্দরবানের রুমা উপজেলা সদরের থানা পাড়ায় বৃহস্পতিবার ১১ জুন রাতে এক অগ্নিকাণ্ডে ৪টি দোকান ও কয়েকটি ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার রাতে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাতে আগুন লাগার খবর পেয়ে রুমা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানায়, অগ্নিকাণ্ডে চিং শৈ প্রু মারমা, মে ম্রা, চিং মারমা, চসিং রাখাইন ও সাইফুল ইসলামের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া আশপাশের কয়েকটি বসতঘর ভস্মীভূত হয়ে গেছে।
Reporter Name 
























